[su_highlight background=”#0e30e0″ color=”#ffffff”]একনজরে করোনা পরিস্থিতি[/su_highlight]
[covid-data]
Corona Virus COVID-19 Live Data: ঢাকার বাইরে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে কয়েক দিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাড়ছে। এখনো রোগীর সংখ্যা শতক না পেরোলেও রংপুর আর বরিশাল বিভাগেও সংক্রমণ বাড়ার প্রবণতা আছে। বিপরীতে এখন পর্যন্ত সিলেট, খুলনা ও রাজশাহী বিভাগে সংক্রমণ কম। শুরু থেকেই করোনাভাইরাসের সংক্রমণ সবচেয়ে বেশি ঢাকায়। এখনো রোগীদের ৮৪ শতাংশই ঢাকা বিভাগে।
তাঁদের মধ্যে এক হাজারের বেশি বা মোট রোগীর ৪১ শতাংশ ঢাকা মহানগরীর। এরপর জেলা পর্যায়ে সবচেয়ে বেশি রোগী ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে (৫০৮ জন)। গাজীপুর (২৬৯ জন), নরসিংদী (১৩৬ জন) ও কিশোরগঞ্জ (১৪৬ জন) জেলায়ও রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। এই জেলাগুলো একটি অন্যটির সীমান্তবর্তী। ঢাকা মহানগর বাদে ঢাকা বিভাগে আছে মোট আক্রান্তের ৪২ দশমিক ৯২ শতাংশ।